সকল মেনু

কুয়েতে সাংবাদিক মিজানুর রহমান স্মরণে দোয়া মাহফিল

কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে জ্যেষ্ঠ সাংবাদিক শরিফ মোহাম্মদ মিজানুর রহমান ও মো. শামসের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়েত সিটির একটি হোটেলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় স্মরণসভার উপস্থিত অতিথিরা শরীফ মিজানের স্মৃতিচারণ ও প্রবাসীদের প্রতি তার ভূমিকা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, জাতীয়পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল, মেহেদী হাসান, আরটিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, ৭১ টিভি ও ঢাকা পোস্ট প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ হেব্জু মিয়া, ডিবিসির প্রতিনিধি মহসিন পারভেজ, ইত্তেফাক প্রতিনিধি মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top