সকল মেনু

সংলাপ ও তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেনি ইইউ প্রতিনিধি দল

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চয়তা চেয়েছে। আমরাও অঙ্গীকার করেছি। তারা বাংলাদেশের সুন্দর নির্বাচন দেখতে চায়। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে তারা আশ্বস্ত হয়েছে। সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি ইইউ প্রতিনিধি দল।

শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশে তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। আমরাও বলেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ করবে। প্রতিনিধি দল বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনি কাঠানোর ওপর নির্ভর করে নির্বাচন দেখতে চেয়েছে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে নিয়ে কোন বিতর্ক করতে চাই না। সংলাপ কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনো ইস্যুতেই তাদের সঙ্গে কথা হয়নি। সংবিধানের বাইরে নির্বাচন কেন্দ্রিক কোন কিছুই মানি না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top