সকল মেনু

বারবার নির্বাচিত হওয়ায় দেশের জন্য কাজ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

মানুষ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের মানুষের জন্য কাজ করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গণভবনে মন্ত্রিপরিষদ বৈঠকে একথা বলেন তিনি।

এসময় জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।

মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এদিন সংস্থাটির সদর দফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজুলেশন গৃহীত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top