সকল মেনু

শুক্রবার রাত ১১টা থেকে ৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আগামী শুক্রবার (১২ মে) রাত ১১টা ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।

ওই সড়কে তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যানচলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মে রাত ১১টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top