চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (২৯ মার্চ) এ খবর নিশ্চিত করা হয়েছে। খবর এপি, সিএনএনের।
প্রেসিডেন্ট জেলেনস্কি বার্তা সংস্থাটিকে বলেছেন, আমরা তাকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তার সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল; কিন্তু গত এক বছর ধরে যোগাযোগ নেই।
এতে আরো বলা হয়, গত বছর ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত ২০ মার্চ তিনদিনের সফরে মস্কো এসেছিলেন। সফরকালে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন তিনি।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের পক্ষ থেকে ১২ দফা শান্তি প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি আলোচনার ওপর গুরুত্ব দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।