সকল মেনু

যে কারণে ৪০ বছর নিষিদ্ধ হলেন ফুটবল ভক্ত

মাস খানেক আগের ঘটনা হলেও এবার এক দর্শকের শাস্তি মিলল। তবে এটি যেনতেন কোনো ঘটনা নয়। ইউরোপা লিগের ম্যাচে সেভিয়ার কাছে পিএসভির পরাজয় মেনে নিতে পারেননি ক্লাবটির এক সমর্থক। যদিও ম্যাচটি তখনো চলছিল। খেলা শেষ হওয়ার আগেই ওই সমর্থক সেভিয়া গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের ওপর হামলা করে বসেন। তাকে এবার বেশ বড়সড় শাস্তিই দিয়েছে পিএসভি। ঘরের মাঠে ওই ভক্তকে ৪০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

একই সঙ্গে শাস্তির মুখোমুখি হতে পারে সেভিয়াও। কেননা, ২০ বছর বয়সী ওই ভক্তের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। যদিও বড় অঙ্কের জরিমানা হওয়ার আগেই ডাচ ক্লাব পিএসভি ওই ভক্তকে নিষেধাজ্ঞা দিয়েছে। খবর বিবিসির।

ইউরোপা লিগে সেদিন পিএসভির কাছে ২-০ গোলে হেরেছে সেভিয়া। সেভিয়া হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে। ওই দর্শক প্রথমে মাঠে ঢুকে সার্বিয়ান গোলরক্ষকের মুখে ঘুষি দেয়ার চেষ্টা করেন। যদিও পরে দিমিত্রোভিচ তাকে উল্টে শুইয়ে দেন। এরপর ম্যাচটা চালিয়েও যেতে পেরেছিলেন দিমিত্রভ।

গোলরক্ষককে হামলার ঘটনায় ব্যবস্থা নিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও। দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোতে ওই ভক্তকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন।

নিরাপত্তারক্ষীরা এসে সেই সমর্থককে নিয়ে যান। ম্যাচ শেষে পিএসভির দিমিত্রোভিচ বলেছিলেন, ‘ফুটবলে এমন কিছু দেখা মোটেই ভালো ব্যাপার নয়। এটা হওয়া উচিত নয়। আমি আশা করি, এসব ঘটনার উপযুক্ত শাস্তি হবে। সে এসে আমাকে ধাক্কা দেয়। সে সম্ভবত ফল নিয়ে খুশি ছিল না।’

সেই ঘটনার পর উয়েফার ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করেছে এবং তাতে পিএসভিকেও বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top