সকল মেনু

বরগুনায় ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

হটনিউজ ডেস্ক:

বরগুনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ফাতিমা মিতু (২৭) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাবতলা গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফাতিমা মিতু বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকার মৃত আলাউদ্দিনের মেয়ে।

নিহতের বড় বোন রুকাইয়া বেগম জানান, ছোট বোন ফাতিমা মিতুর সঙ্গে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মো. সাইফুল ইসলামের (৩০) দশ বছর আগে বিয়ে হয়। মিতুর পাঁচ বছরের ছেলে ও দুই বছরের মেয়ে আছে।

নির্যাতনের অভিযোগ করে তিনি জানান, বিয়ের পর থেকেই আমার বোন শ্বশুর বাড়িতে তার স্বামী এবং শাশুড়ি কর্তৃক বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছে। ছোট বিষয় নিয়েও অনেক সময়ে তার সঙ্গে ঝগড়া করত স্বামী সাইফুল ইসলাম। নির্যাতনের কারণে আমার বোনের এ অবস্থা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top