সকল মেনু

তালাবদ্ধ ট্রাঙ্কে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

হটনিউজ ডেস্ক:

বাগেরহাটের রামপালে নিখোঁজের চারদিন পর তালাবন্ধ ট্রাঙ্ক থেকে নীহারিকা হালদার (৭০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রামপালের বেতকাটায় নিজ গ্রামের বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নীহারিকা হালদার রামপাল উপজেলার বেতকাটা গ্রামের মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী। নিহতের ছেলে বাবলু হালদার একজন পুলিশ সদস্য।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশের বিভিন্ন বিভাগ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, উপজেলার উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা গ্রামের মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী নীহারিকা হালদার বাড়ীতে একাই থাকতেন। শুক্রবার রাত থেকে তার মোবাইলে তার কোন খোঁজ পাচ্ছিলেননা স্বজনেরা। সোমবার সন্ধ্যায় পুলিশ ওই বাড়ীতে গিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে গন্ধ পেয়ে লেপ-তোষকের তালাবন্ধ ট্রাঙ্ক থেকে চারদিন ধরে নিখোঁজ নীহারিকা হালদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের লাশের ময়নাতদন্ত মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের ক্লু বের করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top