সকল মেনু

ফরিদপুরে চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন

হটনিউজ ডেস্ক:

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন। তিনি ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) শাহাদাৎ হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়।

এ নির্বাচনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন। তিনি ভোট পেয়েছেন ৫৪০টি।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোট চলে। এতে মোট ভোটার ছিলেন এক হাজার ১৮১ জন। ভোট কাস্ট হয় এক হাজর ১৬৭টি। আর ভোটে চেয়ারম্যান পদে লড়েন তিনজন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল অতুল সরকার জানান, নির্বাচনকে ঘিরে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির চার স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জুডিশিয়াল স্ট্রাইকিং ফোর্স কাজ করে। নির্বাচন নিয়ে কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top