হটনিউজ ডেস্ক:
রাজশাহীতে ২দিন আগে নিখোঁজ হওয়া চার স্কুল শিক্ষার্থীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, নগরীর রাজপাড়া থানার মহিষবাথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজ হয় ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায়। রাতে ছাত্রীদের বাবারা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করে। গত ২৮ জুলাই বিশেষ অভিযানে ঢাকার সাভার থেকে অভিযুক্ত চাঁদনীসহ চার শিক্ষার্থীকে উদ্ধার করে সকালে রাজশাহী নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
কী কারণে, কেন এই শিক্ষার্থীদের চাঁদনী ঢাকায় নিয়ে গিয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।