সকল মেনু

পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রীর

হটনিউজ ডেস্ক:

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সমর্থন হারিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লা প্রধানমন্ত্রীর পদত্যাগে সম্মতি না দিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট দ্রাঘি গত বছরই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এক বছরের মাথায়ই অর্থনীতির নাজুক পরিস্থিতি জন্য তাকে পদত্যাগের কথা ভাবতে হচ্ছে। খবর রয়টার্সের।

মূলত দ্রাঘিকে সমর্থনকারী একটি রাজনৈতিক জোট তার প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগের ঘোষণা দেন তিনি।

দ্রাঘি বলেন, ‘সরকারের পেছনে জাতীয় ঐক্যের জোটের যে সমর্থন ছিল, তা এখন আর নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top