হটনিউজ ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রসুলপুর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়। সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকরা। গরু নিয়ে বেকায়দায় পড়েছেন পাইকাররা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, সড়কে গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেয়ার পর যানচলাচল শুরু হয়েছে। যানচলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এ পথে ২৩টি জেলার যানবাহন চলাচল করে। বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২০-২১ হাজার গাড়ি আসা-যাওয়া করে। কিন্তু ঈদে এর সংখ্যা দাঁড়ায় ৩৫-৩৬ হাজারে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারে দুইলেনের সড়ক থাকা প্রায় যানজটের সৃষ্টি হয়। কিন্তু গত ঈদুল ফিতরে পুলিশের বিশেষ কয়েকটি সিদ্ধান্ত এবং প্রচেষ্টার ফলে মহাসড়ক যানজটমুক্ত থাকে। ফলে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফেরেন মানুষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।