সকল মেনু

রাজধানীতে বাস-ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

রাজধানীর গুলিস্তানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসচাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে একজনের মৃত্যু হয়।

অপরদিকে শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৩০ বছর।

ওসি বলেন, সকালে মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে মনজিল পরিবহণের বাসের চাপায় আহত হন জাহাঙ্গীর। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

অন্যদিকে ৩০ বছর বয়সি সেই যুবক গুলিস্তান হল মার্কেটের সামনে শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া বলেন, তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা পথশিশুরা জানিয়েছে, তিনি ভবঘুরে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top