সকল মেনু

প্রাইভেট পড়তে বেরিয়ে হারিয়ে গেল এশাম

হটনিউজ ডেস্ক:

প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এশাম মাহফুজ (১৩)। রবিবার সকাল সাড়ে ৮টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় সে।

এশাম ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম সাগরের ছেলে।

এশামের পরিবার জানায়, সকালে শহরের কামারপট্টি সড়কে জাকির হোসেন নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় এশাম।

এর পর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এশাম পড়তে যায়নি। পরে স্কুল ও আত্মীয়-স্বজনদের বাসায় খবর নিয়েও তার সন্ধান মেলেনি।
উদ্বিগ্ন তার পরিবার। এশাম ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী। রোল ৭।

এশামের বাবা শহিদুল ইসলাম সাগর বলেন, ‘নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এশামের মায়ের কাছে ফোন আসে। ফোনে এশামের কান্নার শব্দ পাওয়া গেছে। পরে ফোনটি কেটে দেওয়া হয়। এর পর থেকে ওই নম্বরে কল দিলেও ফোর ধরেনি। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ‘

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top