সকল মেনু

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হচ্ছে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে নুসাইবা(৬) ও আনোয়ার হোসেনের মেয়ে রোজামনি(৫)। এরা দুইজন আপন চাচাতো বোন।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মাঝিকাড়া গ্রামে শোকার ছায়া নেমে আসে।

এলাকাবাসীর জানায়, রোজামনি ও নুসাইবা দুই চাচাতো বোন রবিবার দুপুরে বাড়ির পার্শ্বের সরকারি কলেজের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে রোজামনি পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে নুসাইবাও পানিতে ডুবে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা নবীনগর সদর হাসাপাতালের নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top