সকল মেনু

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নিয়োগ পর্যন্ত ইমরান খান দায়িত্ব পালন করবেন: পাকিস্তানের প্রেসিডেন্ট

হটনিউজ ডেস্ক:

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী টুইট করে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব পালন করবেন।

গতকাল রবিবার দিবাগত রাতে আরিফ আলভী ওই টুইট করেন। এতে তিনি লিখেছেন, সংবিধানের ২২৪ এ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, মো. ইমরান আহমদ খান নিয়াজী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

উল্লেখ্য, গতকাল রবিবার পাকিস্তানের জাতীয় সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের কথা ছিল। কিন্তু তা খারিজ করে দেন দেশটির ডেপুটি স্পিকার। পরে ইমরানের পরামর্শে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top