সকল মেনু

রমজানে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

হটনিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রোবাংলা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপিত্তে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন থেকে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রমজানে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের সব সিএনজি স্টেশনকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top