হটনিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুর মডেল থানাধীন কাজীপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।
কাজীপাড়া সংলগ্ন শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না, সেটা এখনও জানতে পারি নাই।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বুলবুলের উরুতে একটা ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল, তবে ঘাতক কিছুই নেয় নাই। তাকে হাসপাতালে নেয়া হয়েছিল, তবে রক্তক্ষরণে মারা গেছেন। ঘটনাটা আমরা খতিয়ে দেখছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।