সকল মেনু

ফরিদপুরে চাচাকে কুপিয়ে জখম

হটনিউজ ডেস্ক:

ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জের ধরে ইলিয়াস ফকির(৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে তার ভাতিজা শাহিন ফকির(২৪)।

বৃহস্পতিবার রাত দশটার দিকে বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শাহিন পলাতক রয়েছে। ইলিয়াস ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

সৌদী প্রবাসী ইলিয়াস ওই গ্রামের মৃত মেছের ফকিরের দ্বিতীয় পূত্র। ছয় মাস ধরে তিনি ছুটিতে এসেছেন। ইলিয়াসের আপন বড় ভাই রহিম ফকির(৫১) এর ছেলে শাহিন। স্থানীয়রা জানান শাহিন বখাটে প্রকৃতির। তার সম্পর্কে এলাকায় নানা অঘটন ঘটানোর অভিযোগ রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top