সকল মেনু

রাজধানীতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

হটনিউজ ডেস্ক:

রাজধানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদল (৪৫) ও রফিক (২২) নামে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় ফয়সাল (১৯) ও সেলিম (২৬) নামে আরও দুই জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ মার্চ) ভোরে রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায়।বালু বোঝাই একটি ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালু বোঝাই ট্রাকের চালক ও লেবার মারা যায় এবং দু’জন আহত হয়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে দুর্ঘটনায় আহতদের ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকা মেডিকেলে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top