সকল মেনু

মুফতি ইজাহারের ২ বছর কারাদণ্ড

হটনিউজ ডেস্ক:

দুদকের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরের সাজা দিয়েছেন আদালত। সম্পদের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রোববার এ রায় দেন।

হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top