হটনিউজ ডেস্ক:
নাটোরের গুরুদাসপুরে নববিবাহিত পুত্রবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শ্বশুর শাহিন খন্দকারকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামের শাহিন খন্দকার ছেলে রিফাত খন্দকার গুরুদাসপুরের শাহাপুরে ইটভাটায় কাজ করতো। এই কাজ করার সুবাদে ওই এলাকায় আকলিমার বাড়িতে ভাড়া থাকতো।
এরই এক পর্যায়ে আকলিমার মেয়ের সাথে গত ১০দিন আগে রিফাত খন্দকারের বিয়ে হয়।
গত রোববার (১৩ মার্চ) রাতে শাহিন খন্দকার তার নববিবাহিত পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার শুনে মেয়েটির মা ওই ঘরে ছুটে গেলে শাহিন খন্দকার পালিয়ে যায়।
পরে আকলিমা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক শাহিন খন্দকারকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।