হটনিউজ ডেস্ক:
বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার।
রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ রোববার বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।