সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গাঁজা ও ইয়াবাসহ রিপন খাঁ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সন্মানসেন গ্রাম থেকে তাকে আটক করে। আটককৃত রিপন, ওই গ্রামের মো. ইউসুফ খার ছেলে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহা. মকলেছুর রহমান এর নেতৃত্বে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর জেলার সালথা থানাধীন সন্মানসেন গ্রামস্থ জনৈক মো. রিপন খাঁ এর বসত বাড়ী থেকে মো. রিপন খাঁকে আটক করেন।
এ সময় তার হেফাজত থেকে ১.১ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামিকে সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।