সকল মেনু

রাজধানীতে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মা-ছেলের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

রাজধানীর ঢাকার দক্ষিণখান এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। মাইকোর চালকের আসনে ছিলেন নিহত নারীর স্বামী।

তাদের বহনকারী একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে এতে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top