সকল মেনু

কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

হটনিউজ ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। করোনাভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপক ভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ।

এরই অংশ হিসেবে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্যের একটি দল চিত্রাপাড়া বিলে রবিউল শেখ নামে এক কৃষকের ধান কেটে দেয়।
সে সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, ছাত্রলীগ নেতা রাসেল নিজামী, জুয়েল মুন্সী, সাজ্জাদ হোসেন সুমন, শামিম দাড়িয়া, মাইনুল ইসলাম রিমু, ইকবাল হোসেনসহ ছাত্রলীগনেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top