সকল মেনু

অসহায় মানুষের পাশে দাঁড়াতে একদিনের বেতন দিচ্ছেন রাবি শিক্ষকরা

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের পর আমরা গত ২৬ শে মার্চ অনলাইনে একটি মিটিং করি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেই নিম্ন আয়ের মানুষের জন্য আমরা কিছু একটা করবো। সেই প্রেক্ষিতেই আমরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top