সকল মেনু

করোনায় সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত

হটনিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, আজ ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর কথা জানিয়েছেন। এর পর শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হচ্ছে।

করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। এর মধ্যেই নতুন করে সরকারের পক্ষ থেকে ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলো।

প্রসঙ্গত সরকারর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া সর্বশেষ তথ্যানুসারে, এ পর্যন্ত দেশে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ২৫ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top