
হটনিউজ ডেস্ক:
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে মনির হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে বনানী এলাকায় সেতু ভবনের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত মনির নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পূর্ব নাখালপাড়া এলাকায় থাকতেন। আদাবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে সেতু ভবনের উত্তর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কে বা কারা মনিরকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।