
হটনিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের কামাখন্দ উপজেলায় ইসলামী জলসা থেকে ফেরার পথে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ ছাত্র।
রোববার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমসংযোগ মহাসড়কের কাশেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি শহীদ আলম জানান, বাসটি মাদ্রাসাছাত্রদের নিয়ে নওগাঁর ইসলামী জলসা থেকে ঢাকার বেগুনবাড়ি ফিরছিল।
ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমসংযোগ মহাসড়কের কাশেম মোড় এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়।
পরে হাসপাতালে নেয়ার পথে একজন এবং ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।