সকল মেনু

ছিনতাইকারীদের টানে রিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু: আটক ৪

হটনিউজ ডেস্ক:

রাজধানীর মুগদায় ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপা (৩৮) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দিবাগত রাতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, দু’টি ছুরি, ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার এবং নিহত লিপার ব্যবহৃত একটি ট্যাব ও নগদ ১৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মো. মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), মো. আবদুল মজিদ (৩৩) ও মো. রফিক হাওলাদার (৪২)। তারা সবাই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং লিপা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকরা গত ২৯ ফেব্রুয়ারি লিপা হত্যার সঙ্গে জড়িত।

গত ২৯ ফেব্রুয়ারি মুগদা এলাকায় প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে লিপা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top