সকল মেনু

ইতালি ফেরত যুবক জ্বর নিয়ে কোয়ারেন্টাইনে


হটনিউজ ডেস্ক:

নোয়াখালীতে জ্বরে আক্রান্ত ইতালি ফেরত এক যুবককে করোনাভাইরাস সতর্কতা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রবাসী ওই যুবক জ্বর নিয়ে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ মার্চ ইতালি থেকে নোয়াখালী নিজ গ্রামের বাড়ি আসেন ওই যুবক। ইতালি থাকাকালেও তিনি জ্বরে ভুগছিলেন।

তার শরীরে করোনার জীবাণু আছে কিনা তা নিশ্চিত নয়। তবে বর্তমানে ওই যুবক হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top