
হটনিউজ ডেস্ক:
চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের (2019-nCoV) সংক্রমণ দিন দিন বাড়ছে। চীনের মূল ভূখণ্ডে বুধবার এক দিনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য দিয়েছে।
তাদের মতে, চীনে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০৬৫ জন। চীনসহ ১৮টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে ‘শয়তান’ আখ্যা দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এ প্রাণঘাতী ভাইরাস মোকাবেলায় চীন জয়ী হবে।
এদিকে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অধিদফতর থেকে ইতিমধ্যে সব সিভিল সার্জনকে ভাইরাসটি সম্পর্কে সার্বিক পরিস্থিতি অবহিত করে সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্দেশনা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।