সকল মেনু

৩০ জানুয়ারি ভোট হবেই: কাদের

হটনিউজ ডেস্ক:

আদালত ভেবেচিন্তেই দুই সিটি নির্বাচনের তারিখ নিয়ে রায় দিয়েছেন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ৩০ জানুয়ারিতেই হবে। আদালতের নির্দেশনা মোতাবেক নির্ধারিত দিনেই ভোটগ্রহণ করতে তিনি নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি নির্বাচন বিষয়ে আদালতের রায় নিয়ে আমি প্রশ্ন নিতে চাই না বা আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুনর্বিবেচনার বিষয়ে আমরা হয়তো কথা বলতে পারতাম। বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, আর আদালত একটি নির্দেশনা দিয়েছেন; ফলে তা নির্বাচন কমিশনকে মেনে চলতে হবে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে ৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আর্জি জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top