সকল মেনু

ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল

হটনিউজ ডেস্ক:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের পাটনায় চার দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের নারীরা। সে লক্ষ্যে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বিকেল সাড়ে তিনটায় প্রতিবেশী দেশটির উদ্দেশে রওনা হবে বাঘীনিরা।

জানা গেছে, এই টুর্নামেন্টে ভারত ‘এ’, ভারত ‘বি’ ও থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চার জাতির এই টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এর আগে এই টুর্নামেন্টের জন্য গতকাল সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ঘোষিত স্কোয়াডে নেই দলের সেরা অলরাউন্ডার রোমানা আহমেদ। জানা গেছে, ইনজুরির কারণেই বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে রোমানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top