
হটনিউজ ডেস্ক:
কক্সবাজারের পেকুয়ায় সতীনের সাথে ঝগড়ার জেরে নিজের দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দিলোয়ারা বেগম নামে এক মা। শনিবার দুপুর ২টায় পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী বটতলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই শিশুকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চার বছর বয়সি আরিফা ও দেড় বছর বয়সি আসিফা ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুজিবুর রহমান বলেন, আরিফার গলা, কব্জিতে ৪টি আর আসিফার গলা, হাতে ৪টি কোপ রয়েছে। দুইজনের ক্ষত খুব মারাত্মক। তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, নিজের শিশুকে এভাবে কোপানোর ঘটনাটি মর্মান্তিক। স্থানীয় লোকজনের সহায়তায় দিলোয়ারা বেগমকে আটক করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় লিখিত আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।