সকল মেনু

সারার হাতে জোর করে চুমুর চেষ্টা ভক্তের!

হটনিউজ ডেস্ক:
জিমে ওয়ার্কআউট সেরে বাড়ি ফিরছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ভক্তদের আবদারে রাখছিলেন সেলফির অনুরোধ। আচমকাই ভিড় ঠেলে একজন ভক্ত ছুটে এলেন সারার কাছে। সারার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেকের কায়দায় সারার হাত চেয়ে নিতেই ঘটে গেল বিপত্তি।

সারার হাত টেনে নিয়ে কিছুটা জোর করেই চুমু খেতে গেলেন সেই ভক্ত। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সারা। ছিটকে গিয়ে সরিয়ে নেন হাত। পাশে থাকা বডিগার্ডও সেই ভক্তকে মারতে উদ্যত হন। পুরো ঘটনাটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার ভিডিও প্রকাশ পেতেই ওই ভক্তের উপর রেগে যান সারা অনুরাগীরা।

কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘সারা সবসময় তার ফ্যানদের সঙ্গে ভাল ব্যবহার করেন বলে এই নয় যে তার সঙ্গে যা ইচ্ছা করা যায়।’

আরেকজন লেখেন, ‘সারা ভাল বলে কিছু বলেনি। একজন ফ্যান হিসেবে নিজের লিমিট বোঝা উচিত।’

তবে যেভাবে ঠাণ্ডা মাথায় গোটা পরিস্থিতি সামাল দিয়েছেন অভিনেত্রী তাতে তার প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top