
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ মালগাজী গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রসেনজিৎ দাস (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মালগাজী গ্রামে নিজ ঘরে হাত-পা ও মুখ বেধে স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে ধর্ষিতার পরিবার।
মোংলা থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানায়, বৃহস্পতিবার দুপুরে দক্ষিন মালগাজী গ্রামের এক দিন মজুরের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী প্রশেনজিৎ দাস নামে এক যুবক ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বেধে তাকে ধর্ষণ করে।
পরে ধর্ষিতার মা বাদী হয়ে মোংলা থানায় ধর্ষক প্রশেনজিৎ দাসের নামে মামলা দায়ের করলে রাতে পলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার ধর্ষককে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।