
হটনিউজ ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকসামগ্রী তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ শ্রমিকের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জাকির হোসেন (২২), খালেক, সালাউদ্দিন, ইমরান, বাবলু ও রায়হান, সুজন, জিনারুল ও আলম।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার ওই কারখানার ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা জাকির হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।