
হটনিউজ ডেস্ক:
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলার ১৫ তলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার আধা ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের লিডার জীবন মিয়া আগুন নিয়ন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কীভাবে এ আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
আগুন লেগে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।