
হটনিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে পচা দুর্গন্ধযুক্ত মাংস দিয়ে খাবার তৈরি করার দায়ে ডমিনোজ পিৎজার ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।
এ বিষয়ে গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তুনু চৌধুরী জানান, মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডমিনোজ পিৎজার রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ দুধ, বার্গার বান, পাউরুটি, কারি পাউডার এবং পচা দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে উপস্থিত ডমিনোজ পিৎজার ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড দেয়া হয়। সূত্র: জাগোনিউজ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।