সকল মেনু

সব খেলাধুলায় ৪ বছরের নিষেধাজ্ঞায় রাশিয়া!

হটনিউজ ডেস্ক:

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির একটি প্যানেল চার বছরের জন্য রাশিয়াকে বিশ্বব্যাপী ফুটবলসহ সব ধরনের খেলাধুলা থেকে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে।

রাশিয়ার কর্মকর্তারা অ্যান্টিডোপিং নিয়ন্ত্রকদের কাছে জমা দেয়া একটি ডাটাবেস থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছে বলে তদন্তকারীরা জানতে পেরেছে। এরপরই তদন্ত কমিটি এই প্রস্তাব করেছে।

এই প্রস্তাবনাগুলো অনুমোদিত হলে, রাশিয়ান ক্রীড়াবিদ এবং দলগুলো কেবল আগামী বছরের টোকিও অলিম্পিক থেকে নয় বরং বিভিন্ন বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ হবে।
এই প্রস্তাবের অধীনে, রাশিয়ান ক্রীড়াবিদরা নিরপেক্ষ ইউনিফর্মের মাধ্যমে অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করতে পারবে এবং দেশের পতাকা বা সংগীত বাজানো ছাড়া তারা যে কোনো পদক জিততে এবং তা সংগ্রহ করতে পারবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top