সকল মেনু

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, শেখ হাসিনাকে মোদি

হটনিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রতিবেশি দেশে ভারতের এই সরকার প্রধান বলেছেন, দুই ব্রাদার্স এন্ড সিস্টার্সের মধ্যে কোন প্রটোকল দরকার হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর ঘিরে তিস্তাসহ সাতটি অভিন্ন নদী নিয়ে আলোচনা করেছেন দুই সরকার প্রধান। বাংলাদেশ ও ভারতের অমিমাংসিত বিষয়গুলো সমাধানে দুই নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বেলা ১২টা ৩৫ মিনিটে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে পূর্ব- নির্ধারিত দ্বি-পাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকটি শেষ হয় বেলা ১টা ২ মিনিটে। ২৭ মিনিটের এই বৈঠক শেষে হাসিমুখে বেড়িয়ে আসেন দুই নেতা।

বৈঠক থেকে বেরিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদি ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনেক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এটা ভেরি ওয়ার্ম। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন- দুই ব্রাদার্স এন্ড সিস্টার্সের মধ্যে কোন প্রটোকল দরকার হবে না। যতোগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু তার সবই প্রধানমন্ত্রী তুলেছেন। এগুলোর ভালো সদুত্তর পেয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- এনআরসি, নদীসহ অন্য বিষয়গুলো আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের দু’দেশের যে সম্পর্ক, সেখানে এই ছোট খাটো বিষয়গুলো সহজে সমাধান করবো। এগুলো নিয়ে আমাদের দু’দেশের এত উদ্বেগের, চিন্তার কোন কারণ নাই। এখানে দুই নেতার মধ্যে বিস্তারিত আলাপ হয়নি। আসলে আগামী ৫ অক্টোবর আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হবে। এটা মোটামুটি সৌহাদ্য পূর্ণ আলাপ হয়েছে।

তিস্তা প্রসঙ্গে মোদি বলেছেন, ভাই ও বোনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সবার উপকারের জন্য কাজ করা হবে। তবে পানির সমস্যা সমাধান হতে পারে কিনা, সেটা আমি জানি না। কিন্তু আলোচনা চলছে। তিস্তাসহ ৭টি নদীর ব্যাপারে আমাদের বোঝাপড়া হচ্ছে। দিস ইস উই আর ভেরি এক্সাইটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top