সকল মেনু

গুলশানে বাসের ধাক্কায় যুবক নিহত

হটনিউজ ডেস্ক:
রাজধানীর গুলশানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম কবির হোসেন (২৭)।

শুক্রবার রাতে শাহজাদপুরে এ দুর্ঘটনা ঘটে।

কবির চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মকবিল হোসেনের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

গুলশান থানার এসআই মো. সাদেক জানান, আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top