
হটনিউজ ডেস্ক:
আয়েশা সিদ্দিকা মিন্নি এখন দেশব্যাপী আলোচিত নাম। বরগুনায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হাতে তার স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর থেকেই আলোচনায় আসেন মিন্নি। যদিও পরবর্তীতে মামলার প্রধান সাক্ষী থেকে আসামি করা হয়েছে তাকে।
সম্প্রতি এই মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন মিন্নি।
জামিনে ফেরার পর এই প্রথম বাড়ি থেকে বের হলেন মিন্নি। এবার তিনি বাবা ও নানার সঙ্গে এসেছেন ঢাকায়।
শনিবার বিকাল ৪টায় বরগুনা থেকে মিন্নি ঢাকার উদ্দেশে রওনা দেন। রবিবার ভোরের মধ্যেই তার ঢাকায় পৌঁছানোর কথা।
এ বিষয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, জামিন পাওয়ার পর থেকে মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। সে কারও সাথে কথা বলে না, ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। দিনের পর দিন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে।
উন্নত চিকিৎসার জন্য মিন্নিকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য মিন্নিকে ঢাকায় নিচ্ছি। চিকিৎসক ও মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন বলেও জানান তিনি। মিন্নির সঙ্গে রয়েছেন তার নানা জাকির সিকদারও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।