
হটনিউজ ডেস্ক:
কক্সবাজারে টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পাহাড়ি ঢালা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত তিন রোহিঙ্গা শীর্ষ ডাকাত ছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গ ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পরে সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।