সকল মেনু

গাজীপুরে বাবা-ছেলের লাশ উদ্ধার

হটনিউজ ডেস্ক:

রাত তিনটার দিকে হঠাৎ নারীর চিৎকারের আওয়াজ। চিৎকার শুনে অন্যান্য ভাড়াটে ও স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় ঘরের মেঝেতে ছেলের নিথর দেহ। আর বারান্দার গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় বাবার ঝুলন্ত দেহ দেখতে পান তারা।

গাজীপুরের টঙ্গীর টঙ্গীর হাজিবাড়ি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত তিনটার দিকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মো. আবদুল হালিম (বাবা) ও তাঁর শিশুসন্তান মোহাম্মদ নোমান (৮)।

পুলিশ জানায়, আবদুল হালিম ফুটপাতে মসলার ব্যবসা করতেন। তিনি স্থানীয় শাহজাদা আলমের বাড়ির পাঁচতলায় ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রামে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আবদুল হালিম তাঁর স্ত্রী ও চার সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গতকাল রাত তিনটার দিকে তাঁর স্ত্রী ইসনাহার বেগম চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে অন্যান্য ভাড়াটে ও স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় ঘরের মেঝেতে নোমানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর বারান্দার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবদুল হালিমকে ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে দুজনের মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top