সকল মেনু

ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মৃত্যুবরণকারী ঐ রোগীর নাম ইউনুস শেখ (৫৫)। ইউনুস শেখ রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, ইউনুস শেখ গত ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ এর দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
ইউনুস শেখসহ শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হয়। এর আগে, সকাল সাড়ে নয়টার দিকে ওই একই ওয়ার্ডে চিকিৎসাধীন মাগুরা সদর উপজেলার চদপুর গ্রামের বাসিন্দা কৃষক মো. মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় সত্যজিৎপুর কলেজের মানবিক বিভাগে দ্বাদশ বর্ষের শিক্ষার্থী সুমন বাসার (২০) মারা যান। এ নিয়ে শনিবার পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত মোট পাঁচ জনের মৃত্যু হল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top