
হটনিউজ ডেস্ক:
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারজানা (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাত পৌনে ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফারজানা তার পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ নিয়ে জুন-জুলাইয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আটজন মারা গেলেন; যার মধ্যে ছয়জনই নারী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।