সকল মেনু

প্রবল বর্ষণে ভেসে গেছে যাত্রাবাড়ী আড়তের ফল-মূল, ভিডিও ভাইরাল

হটনিউজ ডেস্ক:
রাজধানীতে আজ শুক্রবার দুপুরে প্রবল বর্ষণে বিভিন্ন সড়ক ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এসময় বর্ষণে ভেসে যায় যাত্রাবাড়ী আড়তের ফল-মূলসহ বিভিন্ন সবজি। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রবল বর্ষণে যাত্রাবাড়ী আড়তের ফল-মূল ভেসে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও-তে দেখা যায়- প্রবল বর্ষণ ও বিভিন্ন দিক থেকে আসা পানির স্রোতে ভেসে যাচ্ছে ব্যবসায়ীদের কাঠাল, মিষ্টি কুমড়া, চিনাই ইত্যাদি। কিছু কাঁচামালের দোকানদার তাদের পণ্য সামগ্রী আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top